জরুরী এলান
01

বালক-বালিকা শাখা

02

সম্পূর্ণ পৃথক আবাসন ভবন

03

শীতাতপ নিয়ন্ত্রিত

04

সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা

05

৩ তলা বিশিষ্ট নিজস্ব ভবন

06

সম্পূর্ণ সিসি ক্যামেরা পরিবেষ্টিত

আমাদের সম্পর্কে

আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানের ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকারবদ্ধ

দেশবরেন্য হক্কানী উলামায়ে কেরাম, পীর-মাশায়েখদের বিশেষ নেগরান ও তত্ত্বাবধানে পরিচালিত। কওমী মদরাসার মূল পাঠ্যসূচির সাথে বাংলা, গণিত, ইংরেজি গ্রামার, ভূগোল ইত্যাদি পাঠদান। প্রতি ক্লাসে কোটাভিত্তিক স্বল্প পরিসরে ছাত্র ভর্তি এবং সার্বক্ষণিক জিম্মাদার উস্তাদের নেগরানী। ক্লাসের সবক ক্লাসেই মুখস্থ করানোর ব্যবস্থা। আরবি, উর্দু, বাংলা, ইংরেজি সুন্দর হস্তাক্ষর হাতে-কলমে গুরুত্বের সাথে উস্তাদগণের তত্ত্বাবধানে প্রশিক্ষণের ব্যবস্থা।

আধুনিক পদ্ধতিতে শিশুদের মক্তব সম্পন্ন করার ব্যবস্থা এক বছরে তাজবীদ-কাওয়ায়েদসহ মাশকের সাথে নাজেরা সম্পন্ন করার ব্যবস্থা। উৎকৃষ্ট আবাসন ও রুটিনমাফিক উন্নতমানের খাবার পরিবেশন। শিক্ষার পাশাপাশি চরিত্র ও আমল সংশোধনের লক্ষ্যে প্রতি সপ্তাহে ইসলাহী মজলিসের আয়োজন। ছাত্রদের প্রতিভা বিকাশের লক্ষ্যে নিয়মিত বক্তৃতা প্রশিক্ষণ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সুব্যবস্থা। কিতাব বিভাগ মাদানী নেসাবের ১ম বর্ষের ছাত্রদেরকে এক বছরের মধ্যে অনর্গল আরবীতে কথা বলা এবং সুন্দর হস্তাক্ষরে দ্রুত আরবী লেখায় যোগ্য করে তোলা হয়। ২য় বর্ষের ছাত্রদেরকে নাহু-সরফের ব্যাপক জ্ঞান সহ আরবী যে কোন কিতাবের ইবারত বুঝে দ্রুত পড়তে পারার মত যোগ্য করে তোলা হয়। পাশাপাশি আরবি সাহিত্যেরও কিতাব সমূহ আমাদের পাঠ্যসূচিতে সমন্বয় করা হয়েছে।

তিনতলা বিশিষ্ট নিজস্ব ভবনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জন্য এবং শিশুদের জন্য নিরাপদ, সংরক্ষিত, স্বাস্থ্যকর, শিশুবান্ধব ও আনন্দময় পরিবেশ স্থাপন করা হয়েছে যাতে শিশুদের পাঠের প্রতি আগ্রহ জন্মাবে এবং মাদরাসা মুখি হবে। মাদ্রাসার সার্বিক নিরাপত্তা এবং সমস্ত প্রকার দুর্ঘটনা থেকে নিরাপদ থাকার জন্য সম্পূর্ণ মাদ্রাসা (১২ টি) সিসি ক্যামেরা দ্বারা পরিবেষ্টিত। তিন বেলা উন্নত রুচিসম্মত খাবারের ব্যবস্থা। ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে মৌসুমীর ফল খাওয়ানো হয়। শীত ও গ্রীষ্মকালীন সময়ে ছাত্রদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে গরম ও ঠান্ডা পানির সুব্যবস্থা রয়েছে।

40
বালিকা শাখা
60
বালক শাখা
30
হিফয বিভাগ ও নাজারা বিভাগ
2
কর্মচারী সংখ্যা
13
শিক্ষক ও শিক্ষিকা
বার্তা

প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম এর বাণী

প্রশংসাপত্র

আমাদের অভিভাবকরা আমাদের সম্পর্কে যা বলেন

আমাদের মূল্যবান অভিভাবকদের হৃদয়স্পর্শী প্রতিক্রিয়া এবং অভিজ্ঞতা জানুন।